প্রোগ্রামিং শেখা থেকে শুরু করে নিজের কোনো প্রজেক্ট দাঁড় করানো কাজে একজন শিক্ষার্থীর জন্য প্রিমিয়াম সব সফটওয়্যার এবং টুলস কেনা বেশ ব্যয়বহুল। শিক্ষার্থীদের এই আর্থিক বাধা দূর করতে গিটহাব (GitHub) নিয়ে এসেছে GitHub Student Developer Pack। এটি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি প্যাকেজ।যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড হোস্টিং এবং ডিজাইনের সেরা সব প্রিমিয়াম টুলস শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
আজকের আমরা জানব কীভাবে নিজের স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে খুব সহজেই এই প্যাকটি নেওয়া যাবে এবং এর ভেতরে কী কী সুবিধা লুকিয়ে আছে।
গিটহাব স্টুডেন্ট প্যাকের দারুণ সব সুবিধা
এই প্যাকেজে প্রায় কয়েক হাজার ডলার মূল্যের টুলস বিনামূল্যে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রয়োজনীয় কিছু সুবিধা হলো:
GitHub Copilot (এআই কোডিং): কোড লেখার জন্য এটি বর্তমানে ডেভেলপারদের সবচেয়ে প্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি মাসে ১০ ডলার হলেও স্টুডেন্ট প্যাকের মাধ্যমে শিক্ষার্থীরা এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন।
Canva Pro (ডিজাইন): গ্রাফিক্স ডিজাইন, প্রেজেন্টেশন বা পোর্টফোলিও বানানোর জন্য ১ বছরের সম্পূর্ণ ফ্রি ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পাওয়া যায়।
DigitalOcean (ক্লাউড হোস্টিং): নিজের তৈরি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ লাইভ করার জন্য নতুন অ্যাকাউন্টে $২০০ ফ্রি ক্রেডিট (১ বছরের জন্য) দেয় ডিজিটালওশান।
ফ্রি ডোমেইন: Namecheap এবং Name.com থেকে ১ বছরের জন্য ১টি ফ্রি
.meবা অন্য এক্সটেনশনের ডোমেইন এবং সাথে ফ্রি SSL সার্টিফিকেট পাওয়া যায়।DataCamp ও Educative (লার্নিং): প্রিমিয়াম প্রোগ্রামিং, ডাটা সায়েন্স এবং টেক স্কিল শেখার জন্য এই প্ল্যাটফর্মগুলোর ৬ মাসের ফ্রি অ্যাক্সেস থাকে।
আবেদন করার জন্য যা যা লাগবে
আবেদন শুরু করার আগে নিচের জিনিসগুলো প্রস্তুত রাখা জরুরি:
১. স্টুডেন্ট আইডি কার্ড: এমন একটি আইডি কার্ড যেখানে শিক্ষার্থীর নাম, বিশ্ববিদ্যালয়ের নাম এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ (বা বর্তমান সেমিস্টার/সালের প্রমাণ) স্পষ্টভাবে উল্লেখ করা আছে।
২. প্রাতিষ্ঠানিক ইমেইল (ঐচ্ছিক): আপনার নিজের বিশ্ববিদ্যালয়ের দেওয়া কোনো .edu.bd ইমেইল। এটি থাকলে ভেরিফিকেশন খুব দ্রুত হয়। তবে এটি না থাকলেও শুধু আইডি কার্ড দিয়ে আবেদন করা সম্ভব।
স্টুডেন্ট আইডি দিয়ে আবেদনের সম্পূর্ণ নিয়ম
আবেদনটি যেন প্রথমবারেই সফল হয়, সেজন্য নিচের ধাপগুলো সতর্কতার সাথে অনুসরণ করতে হবে:
ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ ও লগ ইন:
প্রথমে আপনার ব্রাউজার থেকে গিটহাব এডুকেশন (
ধাপ ২: ইমেইল যোগ করা: আবেদনের পেজে যাওয়ার আগে আপনার গিটহাব অ্যাকাউন্টের Settings থেকে Emails অপশনে যান। সেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের দেওয়া ইমেইলটি যোগ করে ভেরিফাই করে নিন (যদি থাকে)। এটি আপনার আবেদন সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়।
ধাপ ৩: ফর্ম পূরণ: পোর্টালে ফিরে "Get Student Benefits" অপশনে ক্লিক করুন। অ্যাকাডেমিক স্ট্যাটাস হিসেবে 'Student' সিলেক্ট করুন। এরপর সার্চ বক্সে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম লিখে সেটি সিলেক্ট করুন এবং আপনি কীভাবে গিটহাব ব্যবহার করবেন তা ২-৩ লাইনে ইংরেজিতে লিখে দিন।
ধাপ ৪: আইডি কার্ডের ছবি আপলোড: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে গ্যালারি থেকে আপলোড করা ছবি অনেক সময় সিস্টেম বাতিল করে দেয়। তাই লাইভ ক্যামেরা ব্যবহার করে আইডি কার্ডের ছবি তুলুন। পর্যাপ্ত আলোতে আইডি কার্ডটি ধরুন, যাতে আপনার ছবি, নাম এবং কার্ডের মেয়াদ স্পষ্ট বোঝা যায়।
ধাপ ৫: লোকেশন শেয়ার ও সাবমিট: গিটহাব আপনার ব্রাউজারের লোকেশন চাইবে। আপনার বর্তমান অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থান কাছাকাছি হলে ভেরিফিকেশন সহজ হয়। এসময় কোনো ধরনের VPN ব্যবহার করা যাবে না। সব তথ্য ঠিক থাকলে "Process my application" বাটনে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ সতর্কতা
আইডি কার্ডের ভাষা যদি শুধু বাংলায় হয় এবং সেখানে কোনো ইংরেজি না থাকে তবে গিটহাবের অটোমেটেড সিস্টেম সেটি পড়তে ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে আইডি কার্ডের ঠিক পাশেই বিশ্ববিদ্যালয়ের ভর্তির পে-স্লিপ বা ট্রান্সক্রিপ্ট (যেখানে ইংরেজিতে তথ্য আছে) একসাথে ধরে ছবি তুলে সাবমিট করলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আবেদন সাবমিট করার পর সাধারণত কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। অ্যাপ্রুভ হয়ে গেলে গিটহাব থেকে আপনাকে একটি কনফার্মেশন ইমেইল পাঠানো হবে এবং এরপরই আপনি ড্যাশবোর্ড থেকে প্রিমিয়াম টুলগুলো ব্যবহার করা শুরু করতে পারবেন!
তথ্যসূত্র (Sources):
GitHub Education Official Page:
education.github.com/pack GitHub Docs (How to apply for student benefits):
docs.github.com/en/education/explore-the-benefits-of-teaching-and-learning-with-github-education/github-global-campus-for-students/apply-to-github-global-campus-as-a-student
github, github developer pack, free, github student developer pack, student offer, University, coding, Github, গিটহাব
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক (GitHub Student Developer Pack) কীভাবে পাবেন?
প্রোগ্রামিং শেখা থেকে শুরু করে নিজের কোনো প্রজেক্ট দাঁড় করানো কাজে একজন শিক্ষার্থীর জন্য প্রিমিয়াম সব সফটওয়্যার এবং টুলস কেনা বেশ ব্যয়বহুল। ...

