একটু অপেক্ষা করুন...
Please wait...

  • হাইকুগুচ্ছ ৫

    হাইকুগুচ্ছ ৫

    টি এইচ মাহির September 06, 2026 কবিতা, হাইকু

     

    হাইকু কবিতাগুচ্ছ ৫

    •হাতে কলম

     হাইকু বয়ে চলে

     মুখরা সম।


    •ইচ্ছের কাব্য 

     প্রতি চরণে ভাব

     প্রথমা দ্রাব্য।


    •কুয়াশা ঘোর

     হাইকু কলরব

     আসুক ভোর।

     

    •টিনের চাল

     টুপটাপ ঝরছে

     বরষাকাল।


    •এতিম নদী

     একেলা বহমান

     চন্দ্র অবধি।


    •ইলিশ রুই

     মাছে ভাতে বাঙালি

     ভাজা সব‌ই।


    •চঞ্চল মন

     ধুক ধুক চলন্ত

     অনন্ত ক্ষণ।


    •মাঝির নৌকা

     ঢেউ তোলা সমুদ্রে,

     গগনে একা।


    •হিজল বন

     কোন সে পাখি ডাকে

     লুকোয় মন।


    •রহস্য ঘেরা

     মহাকালের যাত্রা

     ছুটছে কারা?

    - টি এইচ মাহির, ২০২৩

  • 0 comments:

    Post a Comment

    আপনার মূল্যবান মতামত বা পরামর্শটি এখানে শেয়ার করুন।দয়া করে কোনো স্প্যাম বা অপ্রাসঙ্গিক লিংক কমেন্ট করবেন না।

    Let's Work Together!

    Looking for a creative writer or tech journalist for your next project? Send me a message and let's discuss how we can collaborate.

    ADDRESS

    Bangladesh

    BIO LINK

    bio.link/thmahir