জেটব্রেইনস (JetBrains) প্রো আইডিই ফ্রি স্টুডেন্ট প্যাক | Free JetBrains License for Students
টি এইচ মাহির September 02, 2026 প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করছেন, অথচ কোডিংয়ের সময় এরর (Error) বা বাগ (Bug) ফিক্স করতে গিয়ে মাথা খারাপ হয়নি, এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন। সাধারণ কোনো টেক্সট এডিটরে শত শত লাইনের কোড লেখা বেশ ঝামেলার। এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারে প্রফেশনাল লেভেলের একটি 'আইডিই' (IDE - Integrated Development Environment)।
আর প্রফেশনাল আইডিই তৈরির ক্ষেত্রে বিশ্বজুড়ে ডেভেলপারদের অন্যতম পছন্দ হলো JetBrains। কিন্তু সমস্যা হল এদের প্রিমিয়াম টুলসগুলোর বার্ষিক সাবস্ক্রিপশন ফি অনেক বেশি। তবে সুখবর হচ্ছে শিক্ষার্থীদের কোডিং যাত্রাকে সহজ করতে JetBrains তাদের সবগুলো প্রিমিয়াম আইডিই সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে।
কী কী থাকছে এই ফ্রি এডুকেশনাল প্যাকে? অফিসিয়াল পেইড সাবস্ক্রিপশনে যা যা থাকে, তার সবই আনলকড থাকবে এই প্যাকে। উল্লেখযোগ্য কয়েকটি হলো:
PyCharm Professional: যারা পাইথন নিয়ে কাজ করেন, বিশেষ করে পাইগেম (Pygame) দিয়ে গেম ডেভেলপমেন্ট বা কনসোল-বেইজড চমৎকার সব প্রজেক্ট তৈরি করতে ভালোবাসেন, তাদের জন্য এটি এককথায় অনবদ্য। এর স্মার্ট কোড কমপ্লিশন ও ডিবাগিং ফিচার আপনার ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচিয়ে দেবে।
IntelliJ IDEA Ultimate: জাভা (Java) বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য এটি ইন্ডাস্ট্রির সবচেয়ে সেরা এবং শক্তিশালী টুল।
WebStorm: যারা ফ্রন্টএন্ড বা আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট (JavaScript, React) নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি দারুণ অপশন।
CLion ও DataGrip: সি/সি++ (C/C++) কোডারদের জন্য CLion এবং প্রফেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টের জন্য DataGrip থাকছে একদম ফ্রি।
কীভাবে ক্লেইম করবেন এই অফার? এটি ক্লেইম করা খুবই সহজ। আপনার যদি একটি গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক (যা নিয়ে আমরা আগের একটি ব্লগে বিস্তারিত কথা বলেছি) থেকে থাকে, তবে সেটি দিয়ে গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করেই সরাসরি লাইসেন্সটি নিয়ে নিতে পারবেন।
আর যদি গিটহাব প্যাক না থাকে, তবে আলাদাভাবেও আবেদন করা যায়:
১. ব্রাউজার থেকে "JetBrains Free Educational Licenses" লিখে সার্চ করে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২. "Apply now" বাটনে ক্লিক করুন।
৩. আপনার ভার্সিটির দেওয়া এডু মেইল (.edu.bd) দিয়ে ফর্মটি পূরণ করুন। এডু মেইল না থাকলে ভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড আপলোড করেও ভেরিফাই করা যায়।
৪. ইমেইলে আসা কনফার্মেশন লিংকটি ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার ফ্রি লাইসেন্স।
সবচেয়ে দারুণ ব্যাপার হলো, যতদিন আপনার শিক্ষাজীবন চলবে ততদিন আপনি এটি রিনিউ করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
আপনার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি এবং আপনি কোন আইডিই (IDE) ব্যবহার করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না।

0 comments:
Post a Comment
আপনার মূল্যবান মতামত বা পরামর্শটি এখানে শেয়ার করুন।দয়া করে কোনো স্প্যাম বা অপ্রাসঙ্গিক লিংক কমেন্ট করবেন না।