একটু অপেক্ষা করুন...
Please wait...

  • গিটহাব থেকে ফ্রি ডোমেইন নিন

    গিটহাব থেকে ফ্রি ডোমেইন নিন

    টি এইচ মাহির September 01, 2026 প্রযুক্তি

    গিটহাব থেকে ফ্রি ডোমেইন নিন এবং Cloudflare হয়ে Vercel বা Blogger-এ সেটআপ করুন

    একজন ডেভেলপার বা শিক্ষার্থীর নিজের কাজগুলো শোকেস করার জন্য একটি পার্সোনাল পোর্টফোলিও বা ব্লগ সাইট থাকা ভীষণ জরুরি। কিন্তু একটি প্রফেশনাল কাস্টম ডোমেইন কিনতে প্রতি বছর বেশ টাকা খরচ করতে হয়।

    তবে আপনার কাছে যদি একটি 'গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক' (GitHub Student Developer Pack) থাকে, তাহলে এই চিন্তা একদম ভুলে যান। গিটহাব শিক্ষার্থীদের জন্য এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি ডোমেইন দিচ্ছে। অনেকেই ভাবেন এখান থেকে শুধু একটি নির্দিষ্ট ডোমেইন পাওয়া যায়, কিন্তু আসলে আপনি আপনার পছন্দমতো দারুণ সব এক্সটেনশন বেছে নিতে পারবেন। চলুন ধাপে ধাপে দেখে নিই সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন নেওয়া এবং সেটআপ করার পুরো প্রক্রিয়াটি।


    আরও পড়ুন: গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক নেওয়ার পদ্ধতি

     

    ধাপ ১: কোন কোন প্রোভাইডার থেকে ফ্রি ডোমেইন পাবেন?

    গিটহাব প্যাকের ড্যাশবোর্ডে (education.github.com/pack) গেলে আপনি মূলত তিনটি দারুণ প্ল্যাটফর্ম থেকে ডোমেইন ক্লেইম করার সুযোগ পাবেন:

    • Namecheap: ১ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি একটি .me ডোমেইন এবং SSL সার্টিফিকেট। পোর্টফোলিওর জন্য এটি দারুণ।
    • Name.com: এখান থেকে আপনি ২৫টিরও বেশি প্রিমিয়াম এক্সটেনশনের ডোমেইন ফ্রিতে নিতে পারবেন, যার মধ্যে ডেভেলপারদের পছন্দের .live, .studio, .software, .app এবং .dev রয়েছে।
    • .TECH Domains: প্রযুক্তি বিষয়ক বা টেক ব্লগের জন্য ১ বছরের ফ্রি .tech ডোমেইন।

    ধাপ ২: ডোমেইন ক্লেইম করবেন কীভাবে?

    ১. গিটহাব স্টুডেন্ট প্যাক ড্যাশবোর্ডে লগইন করুন।

    ২. অফার লিস্ট থেকে আপনার পছন্দের প্রোভাইডার (Namecheap, Name.com বা .TECH) খুঁজে বের করে "Get access by connecting your GitHub account" লিংকে ক্লিক করুন।

    ৩. আপনাকে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে সার্চ বক্সে আপনার পছন্দের নাম লিখে সার্চ করুন।

    ৪. নামটি অ্যাভেইলেবল থাকলে সেটি কার্টে অ্যাড করুন। চেকআউট করার সময় দেখবেন গিটহাব প্যাকের কারণে ডোমেইনের দাম $0.00 দেখাচ্ছে।

    ৫. এবার সেখানে অ্যাকাউন্ট খুলে ফ্রিতেই ডোমেইনটি কিনে নিন।

    ধাপ ৩: ফ্রি SSL (HTTPS) এর কী হবে?

    ডোমেইন সেটআপ করার আগে অনেকেই একটি বিষয় নিয়ে চিন্তায় পড়েন, সাইট সিকিউর (HTTPS) করার জন্য SSL সার্টিফিকেট পাবো কোথায়?

    সবচেয়ে দারুণ ব্যাপার হলো, আপনি যদি Vercel, Blogger বা GitHub Pages ব্যবহার করেন তবে ম্যানুয়ালি কোনো SSL সেটআপ করার দরকারই পড়বে না। এই আধুনিক প্ল্যাটফর্মগুলো আপনার কাস্টম ডোমেইনের জন্য সম্পূর্ণ ফ্রিতে অটোমেটিক SSL প্রোভাইড করে। Namecheap বা Name.com থেকে দেওয়া ফ্রি SSL-টি মূলত সি-প্যানেল (cPanel) বা ভিপিএস (VPS) হোস্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগে।

    ধাপ ৪: Cloudflare এর সাথে ডোমেইন কানেক্ট করা (আবশ্যক নয়)

    ডোমেইন প্রোভাইডারের ডিফল্ট DNS ব্যবহার না করে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে সাইটের স্পিড বাড়ে এবং ফ্রি SSL ও সিকিউরিটি পাওয়া যায়।

    ১. Cloudflare.com-এ একটি ফ্রি অ্যাকাউন্ট খুলুন।

    ২. ড্যাশবোর্ড থেকে "Add a Site"-এ ক্লিক করে আপনার কেনা নতুন ডোমেইনটির নাম (যেমন: yourname.tech) লিখুন।

    ৩. প্ল্যান হিসেবে নিচের দিক থেকে Free ($0) সিলেক্ট করে কন্টিনিউ করুন।

    ৪. ক্লাউডফ্লেয়ার আপনার ডোমেইনের রেকর্ড স্ক্যান করবে। নিচে কন্টিনিউ করলে তারা আপনাকে দুটি Nameserver দেবে (যেমন: amy.ns.cloudflare.com এবং bob.ns.cloudflare.com)।

    ৫. এবার Namecheap বা Name.com এর ড্যাশবোর্ডে যান। আপনার ডোমেইনের সেটিংসে গিয়ে Nameserver অপশনটি 'Default' থেকে পরিবর্তন করে 'Custom DNS' সিলেক্ট করুন এবং ক্লাউডফ্লেয়ারের দেওয়া নেমসার্ভার দুটি পেস্ট করে সেভ দিন।

    ব্যাস! এখন থেকে আপনার ডোমেইনের সমস্ত কন্ট্রোল ক্লাউডফ্লেয়ারের হাতে চলে আসলো।

    ধাপ ৫: ক্লাউডফ্লেয়ার থেকে ডোমেইন সেটআপ করা (Vercel, Blogger বা GitHub)

    এখন আপনাকে Namecheap বা Name.com এ আর কোনো কাজ করতে হবে না। আপনি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ডে গিয়ে DNS > Records এ গিয়ে রেকর্ডগুলো অ্যাড করবেন।

    ডোমেইন সেটআপ (যেকোনো প্ল্যাটফর্মে)

    আপনি Namecheap, Name.com বা .TECH যেখান থেকেই ডোমেইন কিনুন না কেন, সেটআপের নিয়ম প্রায় একই। আপনাকে ডোমেইন প্রোভাইডারের ড্যাশবোর্ড থেকে ডোমেইনের পাশে থাকা Manage-এ ক্লিক করে DNS Management বা Advanced DNS সেটিংসে যেতে হবে। এরপর আপনার হোস্টিং প্ল্যাটফর্ম অনুযায়ী নিচের যেকোনো একটি নিয়ম ফলো করুন:


    ব্লগারে (Blogger) ডোমেইন সেটআপ

    ১. ব্লগারে লগইন করে Settings-এ যান। স্ক্রল করে Custom domain-এ ক্লিক করুন।

    ২. আপনার ডোমেইন নামটি www সহ লিখুন (যেমন: www.yourname.tech) এবং Save দিন।

    ৩. সাথে সাথেই একটি লাল রঙের এরর মেসেজ আসবে এবং সেখানে গুগলের দুটি CNAME রেকর্ড দেওয়া থাকবে।

    ৪. এবার আপনার ডোমেইনের Advanced DNS-এ গিয়ে এই দুটি CNAME রেকর্ড অ্যাড করুন। (প্রথমটির Host হবে www এবং Value হবে ghs.google.com, দ্বিতীয়টি ব্লগার থেকে কপি করে বসান)।

    ৫. ব্লগারে কাস্টম ডোমেইন কাজ করার জন্য গুগলের ৪টি আইপি অ্যাড্রেস যুক্ত করতে হয়। DNS প্যানেলে ৪টি A Record অ্যাড করুন। সবগুলোর Host হবে @ এবং Value গুলো হবে যথাক্রমে:

    216.239.32.21
    216.239.34.21
    216.239.36.21
    216.239.38.21

    ৬. আধা ঘণ্টা অপেক্ষা করে ব্লগারে ফিরে গিয়ে Save দিন। এরপর ব্লগার সেটিংস থেকে "Redirect domain" এবং "HTTPS availability" অপশন দুটি অন করে দিন। এই অপশনটি অন করলেই গুগল নিজে থেকে আপনার সাইটে ফ্রি SSL বসিয়ে দেবে।


    ভার্সেলে (Vercel) ডোমেইন সেটআপ

    ১. Vercel ড্যাশবোর্ড থেকে আপনার প্রজেক্টে ঢুকে Settings > Domains-এ যান।

    ২. সেখানে আপনার ডোমেইন নামটি লিখে Add বাটনে ক্লিক করুন।

    ৩. Vercel আপনাকে কী কী DNS রেকর্ড অ্যাড করতে হবে তা দেখিয়ে দেবে (সাধারণত একটি A Record এবং একটি CNAME)।

    ৪. ডোমেইনের Advanced DNS-এ গিয়ে Vercel-এর দেওয়া A Record (Host: @, Value: 76.76.21.21) এবং CNAME Record (Host: www, Value: cname.vercel-dns.com) অ্যাড করে দিন। ভার্সেল অটোমেটিকভাবে আপনার সাইটের জন্য Let's Encrypt-এর মাধ্যমে ফ্রি SSL জেনারেট করে দেবে।


    গিটহাব পেজেসে (GitHub Pages) ডোমেইন সেটআপ

    ১. গিটহাব রিপোজিটরির Settings > Pages-এ যান।

    ২. Custom domain অপশনে আপনার ডোমেইনটি লিখে Save দিন।

    ৩. ডোমেইনের Advanced DNS-এ গিয়ে ৪টি A Record অ্যাড করুন। Host হবে @ এবং Value হবে গিটহাবের আইপি: 185.199.108.153, 185.199.109.153, 185.199.110.153, 185.199.111.153।

    ৪. একটি CNAME Record অ্যাড করুন, Host হবে www এবং Value হবে আপনার গিটহাব পেজের ডিফল্ট লিংক (yourusername.github.io)।

    ৫. গিটহাব সেটিংসে ফিরে Enforce HTTPS টিক দিয়ে দিন। ব্যাস, আপনার সাইট সিকিউর।

    এখন আপনার নিজের নামের একটি প্রফেশনাল ডোমেইন আছে, তা-ও আবার একদম ফ্রিতে। আপনি .me, .tech নাকি .dev কোন ডোমেইনটি নিচ্ছেন? কমেন্ট করে আপনার নতুন ওয়েবসাইটের লিংক শেয়ার করতে ভুলবেন না।


    Tag: GitHub, Free Domain, Cloudflare, Web Development, Vercel, Blogger Tips, Student Pack, Namecheap, Name.com.



  • 0 comments:

    Post a Comment

    আপনার মূল্যবান মতামত বা পরামর্শটি এখানে শেয়ার করুন।দয়া করে কোনো স্প্যাম বা অপ্রাসঙ্গিক লিংক কমেন্ট করবেন না।

    Let's Work Together!

    Looking for a creative writer or tech journalist for your next project? Send me a message and let's discuss how we can collaborate.

    ADDRESS

    Bangladesh

    BIO LINK

    bio.link/thmahir